‘এই ছবির প্রত্যেকটা গান অনেক অনেক প্রিয় আসিল আর এহনো আছে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এই চবির বেজ্ঞিন গান আঁর ফ্রিয় আচিল এবং আইযো আচে
- নোয়াখালী: এ ছবির বেগগুন গান মেলা প্রিয় আছিলো অনো আছে
- সিলেট: ওউ ছবির ফত্তেকটা গান বাক্কা ভালা লাগতো আর এখনো লাগে
- বরিশাল: এই ছবির বেবাক গান বেমালা পছন্দ আল্লেহ আর এহনো আছে
‘এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত