‘এই বিষয়ডা জানাজানি হইলে বেডিডার সংসার টিকতো না’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এই বিষয়ান জানাজানি অই গেইলে মহিলা ইবার সংসার ন টিকিব
- নোয়াখালী: এই বিষয় আন জানাজানি ওইলে মাইয়াগার সংসার আর টিকতো নো
- সিলেট: এই বিষয়টা জানাজানি অইলে বেডিনতর সংসার টিকতো না
- বরিশাল: এই ব্যাপারডা জানাজানি হইলে মাতারির সংসার টেকপে না
‘এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত