ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আম্মা কেন আমি এই জাগায় গেলাম: মা কেন আমি এই জাগায় গেলাম
- আম্মা খালা লেহাপড়ার লাইজ্ঞা ঢাকায় ফিরতে কইব আমি যাইতে পারতাম না: আম্মু খালা লেখাপড়ার জন্য ঢাকায় ফিরতে বলবে আমি যেতে পারবো না
- আম্মা তহন উলটা কইসে আমি ও সারাদিন মেলা কাম করি: আম্মু তখন উলটে বলছে আমি ও সারাদিন অনেক কাজ করি
- আম্মা নানারে একটা চিঠি লিখসেন: আম্মা নানাকে একটা চিঠি লিখছেন
- আম্মা পাকঘরে বয়া মাডির পাতিলে মুরগির মাংস রানতাসে: আম্মু রান্নাঘরে বসে মাটির পাতিলে মুরগির মাংস রান্না করছে
- আম্মা পাকঘরে বয়া মুরগের মাংস রান্না করসে: আম্মু রান্নাঘরে বসে মোরগের মাংস রান্না করছে
- আম্মা লাকড়ির চুলায় রান্তাসে: আম্মু লাকড়ির চুলায় রান্না করছে
- আম্মা সব সময় আমার মনের কথা বুঝে: আম্মু সব সময় আমার মনের কথা বুঝে
- আম্মাই আমারে আর ভাইরে বড় করসে মেলা কষ্ট কইরা: আম্মুই আমাকে আর ভাইকে বড় করছে অনেক কষ্ট করে
- আম্মার কথা কয়দিন আগে আমি তারে একটা কষ্টের কথা কইসি: আম্মুর কথা কয়দিন আগে আমি তাকে একটা কষ্টের কথা বলছি
- আম্মার লাইজ্ঞা বেশি খারাপ লাগতাসে: আম্মুর জন্য বেশি খারাপ লাগছে
- আম্মার সামনে হেরা যা তা ঝগড়া করেন: আম্মুর সামনে উনারা যা তা ঝগড়া করেন
- আর এবছর হেয় বিশাল কইরা সারপ্রাইজ দিসে আমারে: আর এবছর সে বিশাল করে সারপ্রাইজ দিয়েছে আমাকে
- আর কত ছুটি কাটায়াম ?: আর কত ছুটি কাটাবো?
- আর পারলও না বুঝে অন্যরারে দোষ দিতাসিল: আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল
- আর বেগ ছেড়া ছেড়ি লাইন বাইন্ধা খারায়া গেল: আর সকল ছেলেমেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল
- আর যদি ফিরা না আসে,তবে সে কখনই তোমার ছিল না: আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না
- আর সহ্য না করতে পাইরা আফনেরার কাসে সঠিক পরার্মশ চাইতাসি: আর সহ্য না করতে পেরে আপনাদের কাছে সঠিক পরার্মশ চাচ্ছি
- আরও বেশি ভালবাসা আমি দিতাম চাই: আরও বেশি ভালবাসা আমি দিতে চাই
- আরে! এর মধ্যেই দেহি বিজয় মিছিল শুরু হয়া গেসে: আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে
- আরেকটু বড় হইলে কী করব ?: আরেকটু বড়ো হলে কী করবে ?
- আরেকটু বড় হইলে কী করব, হেইডাই দেহার বিষয়: আরেকটু বড়ো হলে কী করবে, সেটাই দেখার বিষয়
- আরেকদিকে এত অন্যায় করনের পরেও আমার আব্বা আর ঐ বেডি অনেক সুখে আসেন: অন্যদিকে এতো অন্যায় করার পরও আমার বাবা আর ঐ মহিলা অনেক সুখে আছেন
- আলহামদুলিল্লাহ হেয় খুব ভালা একজন মানুষ: আলহামদুলিল্লাহ সে খুব ভালো একজন মানুষ
- আল্লাহ রহমতের বৃষ্টি দেও: আল্লাহ রহমতের বৃষ্টি দাও
- আশা করতাসি সব কিসুর সমাধান হইব: আশা করছি সব কিছু সমাধান হবে
- আশেফাশে কেউ থাকলে কল দিয়েন: আশেপাশে কেউ থাকলে কল দিয়েন
- আহা! যারা হাইরা গেল, ওরার মনে মেলা কষ্ট: আহা! যারা হেরে গেল, ওদের মনে অনেক কষ্ট
- আহার তুমার মনে কত দুঃখ: আহারে তোমার মনে কতো দুঃখ
- ইচ্ছা আসিল কোনো জায়গায় ঘুরতাম যায়াম: ইচ্ছা ছিল কোনো জায়গায় ঘুরতে যাব
- ইচ্ছা কইরা ভাংসি নাকি?: ইচ্ছা করে ভেঙেছি নাকি?
- ইস্কুল জীবন থাইক্কা আমার ভাইয়ের লগে তোমার বইনের প্রেম আসিল: স্কুল জীবন থেকে আমার ভাইয়ের সাথে তোমার বোনের প্রেম ছিলো
- ইস্কুল জীবনতে তারার প্রেম আসিল: স্কুল জীবন থেকে তাদের প্রেম ছিলো
- ঈদ গেসে দুইদিন পার হয়া গেল: ঈদ গেছে দুইদিন পার হয়ে গেল
- উঠান থাইক্কা কথা কয়া তিরি চইল্লা গেলেন: উঠান থেকে কথা বলে তিনি চলে গেলেন
- উত্তরাতে আমারার ভবনে কোনোমতেই পানি পাইতাসি না আমরা: উত্তরাতে আমাদের ভবনে কোনোভাবেই পানি পাচ্ছি না আমরা
- উনারা উনাদের মত পানি দিব যারার লগে ভালা সম্পর্ক আসে খালি তারারে দিব আর কাউরে দিত না: যাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে শুধু তাদের পানি দিবে আর কাউকে দিবে না
- উনি আমার লগে দেখা করলেন: তিনি আমার সাথে দেখা করলেন
- উনি ভালা মনের মানুষ: উনি ভালো মনের মানুষ
- উনি যেইডা কইব ওইডাই ঠিক আর ওইডাই করব: উনি যেইটা বলবে সেইটাই ঠিক আর সেইটাই করবে
- উপহার দিতে অনেকের ভালা লাগে: উপহার দিতে অনেকের ভালো লাগে
- উপহার পাইতে বেহের ভালা লাগে: উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে
- এ কিরা কইরা সম্ভব: এ কী করে সম্ভব
- এ গানডা হুইন্না চোহে পানি চইল্লা আইলো: এ গান টা শুনে চোখে পানি চলে আসলো
- এই ১৪ টি বছরে আজও কোন কারনে হেয় আমারে "তুই" কয়া ডাহে নাই: এই ১৪ টি বছরে আজও কোন কারনে উনি আমাকে "তুই" বলে ডাকেনি
- এই আবুডা গ্রামের বাড়ীর উঠানে খেলতাসে: এই শিশুটি গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- এই আবুডা পাকনা পেঁপে খাইতাসে: এই শিশুটি পাকা পেঁপে খাচ্ছে
- এই আবুডা মেলা অসুস্থ: এই শিশুটি অনেক অসুস্থ
- এই আবুডার মেলা ঠাণ্ডা লাগতাসে: এই শিশুটির অনেক ঠাণ্ডা লাগছে
- এই কঠিন বাস্তবের সাথে তোমারে মানায়া নিয়া চলতে হইব: এই কঠিন বাস্তবের সাথে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে