ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আইজকে মেলা মজা হইল: আজ অনেক মজা হল
- আইজকে সারাদিন বৃষ্টি হইসে: আজকে সারাদিন বৃষ্টি হয়েছে
- আইজকের এই দিনে বাংলাদেশরে মেলা মনে পড়তাসে: আজকের এই দিনে বাংলাদেশকে খুব মনে পড়ে
- আকাশে তারাগুলা আমারারে আশা দেয়: আকাশে তারাগুলি আমাদেরকে আশা দেয়
- আকাশে মেঘের কারণে বৃষ্টি ফড়ে: আকাশে মেঘের কারণে বৃষ্টি পড়ে
- আকাশের নীল রঙডা অসাধারণ: আকাশের নীল রঙটি অসাধারণ
- আকাশের নীলে হারায়া যাইতাম চাই তোমারে নিয়া: আকাশের নীলে হারিয়ে যেতে চাই তোমায় নিয়ে
- আগে পরের হিসাব বাদ আজকে ঝগড়ার বিষয় আব্বা বিদেশে থাকে: আগে পরের হিসাব বাদ আজকে ঝগড়ার বিষয় আব্বু বিদেশে থাকে
- আগের তুলনায় আব্বা অনেক ভালা হইসেন: আগের তুলনায় আব্বু অনেক ভালো হয়ছেন
- আচ্ছা কও দেহি বাংলাদেশে কয়ডা জেলা?: আচ্ছা বলো দেখি বাংলাদেশে কয়টি জেলা?
- আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমারে নিয়া উল্টোপাল্টা সন্দেহ করে: আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে
- আজ গরিব বইল্লা কেউ আমারে ভালবাসে না: আজ গরিব বলে কেউ আমাকে ভালবাসে না
- আজ গরিব বইল্লা পৃথিবীতে থাকি, বড়লোক হইলে মঙ্গল গ্রহে থাকতাম: আজ গরিব বলে পৃথিবীতে থাকি,বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম
- আজ তোমার মাইয়ারে নিয়া সারা বই মেলা ঘুরসি কিন্তু কোনো আনন্দ পায়নাই: আজ তোমার কন্যাকে নিয়ে সারা বই মেলা ঘুরেছি কিন্তু কোনো আনন্দ পায়নি
- আজ সিঙ্গেল বইল্লা কারো লাইজ্ঞা হাত কাটতে ফারি না: আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না
- আজ সিঙ্গেল বইল্লা ঘুরতাম যাইতাম পারি না: আজ সিঙ্গেল বলে ঘুরতে যেতে পারি না
- আজকাইল ছোডরাও পাত্তা দিতাসে না: আজকাল ছোটরাও পাত্তা দিচ্ছে না
- আজকে আমি ছাতা আনতে ভুইল্লা গেসি: আজকে আমি ছাতা আনতে ভুলে গেছি
- আজকে তোমার ভাইরে দেখলাম: আজকে তোমার ভাইকে দেখলাম
- আজকে দুফুরে আমরার দাওয়াত আসে: আজকে দুপুরে আমাদের দাওয়াত আছে
- আজকে দেয়ালে পিঠ থেইক্কা গেসে: আজকে দেয়ালে পিঠ থেকে গেছে
- আজকে প্রায় ৮ দিন পানি নাই: আজকে প্রায় ৮ দিন পানি নেই
- আজকে রাতে গায়ে হাত তুলসে: আজকে রাতে গায়ে হাত তুলেছে
- আজকের আবহাওয়টা মেলা সুন্দর: আজকের আবহাওয়টা অনেক সুন্দর
- আধুনিক সভ্যতাকে বিজ্ঞান উপহার দিসে অনেক কিসু: আধুনিক সভ্যতাকে বিজ্ঞান উপহার দিয়েছে অনেক কিছু
- আপনার বড় বোইনের কিতা বিয়া হয়া গেসে ?: আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে ?
- আপনার লাইজ্ঞা শুভকামনা রইল: আপনার জন্য শুভকামনা রইল
- আপনার লেহা অসাধারণ: আপনার লেখা অসাধারণ
- আপনার সাথে দেহা হয়া আসলেই খুব ভালা লাগলো: আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো
- আপনি কি একটা শহরে যাইবাইন?: আপনি কি একটি শহরে যাবেন?
- আপনি কি গান হ্যনতে পসন্দ করেন?: আপনি কি গান শুনতে পছন্দ করেন?
- আপনের কি পড়ালেহা করতে এক্কেরেই ভালালাগে নাহ?: আপনার কি কি পড়ালেখা করতে একদমই ভাল লাগে নাহ?
- আপনের পড়ালেহা করতে হইব: আপনাকে পড়ালেখা করতে হবে
- আপনের পড়ালেহা করা দরকার: আপনার পড়ালেখা করা উচিত
- আফনে আইজ সহালে চা খান নাই: আপনি আজ সকালে চা খান নাই
- আফনে আফনের পরিবার সহ আমরার বাসায় আইবেন: আপনি আপনার পরিবার সহ আমাদের বাসায় আসবেন
- আফনে আমার সাথে এম্নে কথা কইতে ফারেন না: আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না
- আফনে আমারে আর কত অবাক করবেন: আপনি আমাকে আর কত অবাক করবেন
- আফনে আমারে দয়া কইরা বিশ্বাস করেন: আপনি আমাকে দয়া করে বিশ্বাস করেন
- আফনে এই কলমডা নেন: আপনি এই কলমটি নিন
- আফনে এই বইডা পড়তে চান ?: আপনি কি এই বইটি পড়তে চান ?
- আফনে একটা সাহায্য পাইতসেন পুলিশের কাস থাইক্কা: আপনি একটা সাহায্য পাচ্ছেন পুলিশের কাছ থেকে
- আফনে একটু এইদিকে আইতে ফারবেন ?: আপনি একটু এইদিকে আসতে পারবেন ?
- আফনে একটু কম চাপাবাজি করেন: আপনি একটু কম চাপাবাজি করেন
- আফনে একলা একলা বাইরে ঘুরতে যান: আপনি একা একা বাহিরে ঘুরতে যান
- আফনে এত গরীব আগে কেন কন নাই: আপনি এত গরীব আগে কেন বলেননি
- আফনে এতো খারাপ হয়া কেন আসেন?: আপনি এতো খারাপ হয়ে কেন আছেন?
- আফনে কহনোই ফারবেন না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে কিংবা জোর কইরা অন্যের ভালো লাগার মানুষ হইতে: আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে
- আফনে কারো জীবনে সুখ আইন্না দিবেন ভাইব্বা প্রেম করেন: আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন
- আফনে কি আফনের হাত ধুইতে জানেন?: আপনি কি আপনার হাত ধুতে জানেন?