‘আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমারে নিয়া উল্টোপাল্টা সন্দেহ করে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আয আঁই লেডা বলি মানুষ আঁরে লই উল্ডা ফাল্ডা সন্দেহ গরে
- নোয়াখালী: আইজ আই রোগা হেটার লাই মানুষ আরে লই উল্ডাহাল্ডা সন্দেহ করে
- সিলেট: আইজ আমি হুকনা গতিকে মানুষ আমারে লইয়া উলটাপালটা সন্দেহ করইন
- বরিশাল: আইজ মুই হুগনা , হেইয়ার লইজ্ঞা মানু মোরে লইয়া উলডা পালডা সন্দেহ করে
‘আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত