চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- অনে ফুটবল হেলা হারি গেইলেন: আপনি ফুটবল খেলায় হেরে গেলেন
- অনে বউত বালা মানুষ: আপনি অনেক ভালো মানুষ
- অনে বদ্দার বক্ত: আপনি ভাইয়ের ভক্ত
- অনে বহুত ভালা মানুষ: আপনি অনেক ভালো মানুষ
- অনে বাঁচি আছন নি?: আপনি বেঁচে আছেন?
- অনে বাচি আচন নে?: আপনি বেঁচে আছেন?
- অনে ভালা মানুষ: আপনি ভালো মানুষ
- অনে যদি ফুলুশেরে বেয়াক্কুন খোওয়াইয়েরে হন তাইলে দেখিবান সমইস্যা সমধান অই গিয়ি: আপনি যদি পুলিশকে সবটা খুলে বলেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে
- অনে যে ফোয়ারে বালবাসোন ফোয়াইবা কি অনোরে বালবাসেনে?: আপনি যেই ছেলেকে ভালবাসেন সেই ছেলেটি কি আপনাকে ভালবাসে ?
- অনে যে মানুষোরে ভালোবাসিবান তারে যদি নো বুঝিত্তারন তাইলে অনে এই ফ্রেমর হোনো মানে নাই: আপনি যে মানুষটিকে ভালবাসবেন তাকে যদি না বুঝতে পারেন তাহলে আপনার এই প্রেমের কোনো অর্থ নেই
- অনে যেন গরি আগায় যঅন তা কুব গর্বর বিসয়: আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তা খুবই গর্বের বিষয়
- অনে লই বয়্যুন: আপনি নিয়ে বসুন
- অনে হতা হতে ন ফারেন: আপনি কথা বলতে পারেন না
- অনে হন: আপনি বলুন
- অনে হনিজার জিবন অত সুক আনি দিবান বাবি ফ্রেম গরন: আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন
- অনে হনোঅত্তে ন ফারিবান অন্য হনিকার বালবাসারে চিনায় লইত কিনবা জোর গরি অন্যর বাল লাগার মানুষ অইত: আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে
- অনেকি আরে আগে হন দিন দেইক্কুন্না?: আপনি কি আমাকে আগে কোনদিন দেখেছেন ?
- অনেকি আরে চিনিত্তাইজ্জুন্না?: আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
- অনেকি আরে হোন দিনো ভালোনোবাসিবান?: আপনি কি আমাকে কোনদিনও ভালবাসবেন না ?
- অনেকেই শকরলাই হইতর ফালে: অনেকেই শখের বশে কবুতর পালন করেন
- অনের কি এহোন অনের ভালোবাসার মানুষ ইবার হতা মনত ফরে না: আপনার কি এখনও আপনার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে
- অনের দুই মিক্কেই জালা আসেদে: আপনার দুই দিকেই জ্বালা হইছে
- অনের বন্ধুতারার গালি দিবেল্লাই সুযোগ গরি দন: আপনার বন্ধুদের গালি দেওয়ার সুযোগ করে দিন
- অনের মনর হতা ইন আরে আজিয়া খুলি হন: আপনার মনের কথা গুলো আমাকে আজ খুলে বলুন
- অনের মা আর জামাই সতর্ক অইবো অনর ফ্রতি: আপনার মা এবং স্বামী দুজনেই সতর্ক হবে আপনার প্রতি
- অনের লাই মনত আর অফুরন্ত ভালোবাসা: আপনার জন্য মনে আমার অফুরন্ত ভালবাসা
- অনেরা হন আই আসলে কিত্তাম?: আপনারা বলেন এখন আমি আসলে করব কি?
- অনেরাও অনেরার জীবনসঙ্গীরে ভালোভাসন: আপনারাও আপনাদের জীবনসঙ্গীকে ভালোবাসুন
- অনেরে ছাড়া আর বান্ধুবি ভালো নাই দে: আপনাকে ছাড়া আমার বান্ধুবি ভালো নেই
- অনেরে জদি হয় জিব্বাত ফানি আই যাইবদে এইল্লে এক্কান ফোলর নাম হন তাইলে অনেরার মনত তেতুলর হতা আইবো: আপনাকে যদি জিভে পানি এনে দেবে এমন একটি ফলের নাম বলতে বলা হয় তাহলে আপনার মনে তেঁতুলের নাম আসবেই
- অনেরে দেহিয়েরে আই থমকি দারাই আসিলাম: আপনাকে দেখে আমি দেখে থমকে দারিয়ে ছিলাম
- অনেরে ভালোদবাসি হতা ইবা হন বাকি: আপনাকে ভালোবাসি এই কথাটি বলা বাকি
- অনোত্তুন ফরালেহা গরা ফরিবো: আপনাকে পড়ালেখা করতে হবে
- অন্বেও কিছু হন ন লাগে, অনে এনেই আর মনর হতা বুঝি ফেলান: আপনাকে কিছু বলা লাগে না , আপনি এমনিতেই আমার মনের কথা বুঝে যান
- অন্যসাইডদ্দি অনের জামাই ও ভালা নো: অন্যদিকে আপনার স্বামীও লোক হিসেবে ভাল না
- অন্যান্য বই ফরন নে?: অন্যান্য বই পড়েছেন?
- অপেক্ষা গোরো: অপেক্ষা করুন
- অফমান গরিয়ে: অপমান করে
- অফেক্ষা কইজ্জুম: অপেক্ষা করবো
- অবা তুয়ারো ঘর হডে?: তুমি কোথায় থেকে আসছো?
- অবাক ওই গিয়িলাম: অবাক হয়ে গেছিলাম
- অয় ই না: হয়েছে
- অযাবিন: চঞ্চল
- অ়রকত্: অঙ্গভঙ্গি
- অরান: ক্লান্ত
- অলইদ: হলুদ
- অ়লরে: হারিয়ে
- অল্পবয়সী এইজ্ঞো ফুয়া ফুটপাতোত দুরার: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- অল্ফ সময় আচিলদি ইবা এতেই মায়ায় ফরি গেইয়্যি: অল্প সময় ছিলো সে তাতেই মায়ায় পরে আছি
- অসহায় বদ গরীর: অসহায় বোধ করছি