চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- ইবারে হাযল দিলে বউত বালা লাগে: তাকে কাজল দিলে অনেক ভালো লাগে
- ইবে: সেই
- ইবে একডৈল্লে যোগাযোগ: সেটা একধরনের যোগাযোগ
- ইবে দে আমলের কতা হর, ইবি নিজে কি গরজ্জী দে: উনার আমলের উদাহরণ দেন উনি কি করেছেন
- ইবের: এটির
- ইবেল্লেই: তার সাথে
- ইযন: সিদ্ধ
- ইয়ান আঁই চারা হনিকাই ন বুযের ফঁল্লাই: এটা হয়তো কেউ বুঝতে পারছে না আমি ছাড়া
- ইয়ান আরার বাড়ি: এটা আমাদের বাড়ি
- ইয়ান আরার বাড়ির উডান: এটা আমাদের বাড়ির উঠান
- ইয়ান কি দরনর ফ্রশ্ন?: এটা কি ধরনের প্রশ্ন?
- ইয়ান গম অইব্যু তুঁর লাই: সেটি ভাল হবে তোর জন্য
- ইয়ান গেলদে হালিয়ে গইজ্জি: আমি স্কুলে যাই নি
- ইয়ান জরুরি নো সব সমত বেয়াক্ককিসু অরেকজন গরিবো: এটা জরুরি না সব সময় সব কিছু অপর জন করবে
- ইয়ান টেবিলর উওরদ্দি রাহা আসিল: সেটি টেবিলের উপরে রাখা ছিল
- ইয়ানত কি এক্কান শিশু ফারক আসে না: এখানে নাকি একটা শিশুপার্ক হবে
- ইয়ানত কিছু এক্কান লেহের: সেখানে কলম দিয়ে কীসব টুকে রাখছে
- ইয়ানত ফুলুশর উওরত চাপ আইবোদে: এতে পুলিশের উপর চাপ আসবে
- ইয়ানতঐ এক বাংলাদেশী ফোয়ার ফোয়ারিত ফরিচয় অয় ইয়ার ফর সম্পর্ক: ওখানেই এক বাংলাদেশী ছেলের সাথে পরিচয় তারপর সম্পর্ক
- ইয়ানত্তুন ভোইন ডর ইবা কিছু ফল কিন্নে: সেখান থেকে বড়ো বোন কিছু পেয়ারা কিনল
- ইয়ানি তার ফোরাইত আর শেষ হতা: এইটাই আমার সাথে তার শেষ কথা
- ইয়ানোর ফানি টলটল: সেখানকার পানি টলটলে
- ইয়ানোরে দোতালা রাস্তা: এটাকে তার মনে হলো দোতলা রাস্তা
- ইয়াবত থুথু ফেলন মানা: এখানে থুথু ফেলা নিষেধ
- ইয়ার ফরত্তুন মাইয়ার ফরিবরতন দেহা যার: তারপর থেকেই মেয়ের আচরনে পরিবর্তন দেখা যায়
- ইয়ার ফোরও রতিকান ইন্তেকাল মাইশেরে হস্ট দে: তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়
- ইয়ার বেশি হারাপ লাগের: আমার অনেক খারাপ লাগছে
- ইয়ার মাঝদ্দি এক্কান দূর ঘটনা গটি গিল: এরই মাঝে একটি অঘটন ঘটে গেলো
- ইয়ার হারাপ লাগের: আমার খারাপ লাগছে
- ইয়ারবাদেঅ: তবুও
- ইয়াল: শিয়াল
- ইয়াসাড়া আরেক্কান হারন আসে: তাছাড়া আরেকটা কারণও আছে
- ইয়ুত: এখানেই
- ইয়েন নগইজ্জু: এটা করোনা
- ইয়েন লইয়েরে বেঝাল নো গরি আই: এসব নিয়ে আমি সমস্যা করি নি
- ইয়েনত যদি আর জামাইর খুব বেসি সমইস্যা অয়: এতে যদি আমার স্বামীর খুব বেশি সমস্যা হয়
- ইয়েল: শিয়াল
- ইরে অপেক্ষা গরো: এখানে অপেক্ষা করুন
- ইরে অপেক্ষা গোরো: এখানে অপেক্ষা করুন
- ইলিশ আঁর ফ্রিয় মাচ: ইলিশ আমার প্রিয় মাছ
- ইস্তের: ইফতার
- ইস্তেরি: ইফতারি
- ঈদ অইয়েদে দুইদিন ফার অই গিয়য়ি: ঈদ গেছে দুইদিন পার হয়ে গেল
- উ: একটি
- উঅধারি: উন্নতি
- উইদ্দে: খালি
- উগ্গা মাইন্শ: কোন এক ব্যক্তি
- উগ্গা মাইন্শর দুয়া ফোয়া আছিল্: কোন এক ব্যক্তির দুটি পুত্র ছিল
- উগ্গা শার্ট: একটি শার্ট
- উগ্গো পোড়াবাড়ি আছে: একটা পোড়োবাড়ি আছে