‘মাইফোয়াওক্কল বালবাইসতে বাইস্তে হত্তে যে অবিনয় শুরু গরে ইতারা নিজেরাও হইত ন ফারে’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: মাইয়ারা সত্যিকারের ভালোবাইসতে বাইসতে কঅন যে অবিনয় শুরু করে নিজেও কইতে হারে না
- সিলেট: ফুড়িন্তে হাছা হাছির ভালা পাইতে পাইতে কুন সময় যে অভিনয় শুরু লাগায় ইতা তারা নিজেও জানইন না
- বরিশাল: মাইয়ারা ভালোবাসতে বাসতে যে কহন আসলেই অভিনয় শুরু করে হ্যারা হেইয়া নিজেও জানেনা
- ময়মনসিংহ: ছেড়িরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কহন অভিনয় শুরু কইরা দেয় হেরা তা নিজেরাও কইতে ফারেনা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত