‘মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইফোয়াওক্কল বালবাইসতে বাইস্তে হত্তে যে অবিনয় শুরু গরে ইতারা নিজেরাও হইত ন ফারে
- নোয়াখালী: মাইয়ারা সত্যিকারের ভালোবাইসতে বাইসতে কঅন যে অবিনয় শুরু করে নিজেও কইতে হারে না
- সিলেট: ফুড়িন্তে হাছা হাছির ভালা পাইতে পাইতে কুন সময় যে অভিনয় শুরু লাগায় ইতা তারা নিজেও জানইন না
- বরিশাল: মাইয়ারা ভালোবাসতে বাসতে যে কহন আসলেই অভিনয় শুরু করে হ্যারা হেইয়া নিজেও জানেনা
- ময়মনসিংহ: ছেড়িরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কহন অভিনয় শুরু কইরা দেয় হেরা তা নিজেরাও কইতে ফারেনা