বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- আইছে: এসেছে
- আইছেন: এসেছেন
- আইছো: আসছ
- আইছো: এসেছ
- আইছো: এসেছিস
- আইছো: এসেছো
- আইজ: আজকে
- আইজ একছের মজা হইছে: আজ অনেক মজা হল
- আইজ কয় তারিখ?: আজকে কত তারিখ?
- আইজ কয় তারিখ?: আজকে কতো তারিখ?
- আইজ খয়রাতি দেইখ্যা কেউ মোরে ভালোবাসে না: আজ গরিব বলে কেউ আমাকে ভালবাসে না
- আইজ গরীব দেইখ্যা পিরথিবিতে থাহি, বড়লোক হইলে মঙ্গল গ্রহে থাকতাম: আজ গরিব বলে পৃথিবীতে থাকি,বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম
- আইজ জন্মদিন: আজকে জন্মদিন
- আইজ জুম্মার দিন: আজকে জুম্মার দিন
- আইজ তোমার ভাইরে দেখলাম: আজকে তোমার ভাইকে দেখলাম
- আইজ তোমার ভাইরে দ্যাখলাম: আজকে তোমার ভাইকে দেখলাম
- আইজ তোমার মাইয়া লইয়া হারা বইমেলা ঘুরছি তয় কোনো সুখ পাই নাই: আজ তোমার কন্যাকে নিয়ে সারা বই মেলা ঘুরেছি কিন্তু কোনো আনন্দ পায়নি
- আইজ তোমারে দ্যাখতে আইবে?: আজকে তোমায় দেখতে আসবে?
- আইজ দুফারে মোগো দাওয়াত আছে: আজকে দুপুরে আমাদের দাওয়াত আছে
- আইজ পেরায় ৮ দিন পানি নাই: আজকে প্রায় ৮ দিন পানি নেই
- আইজ বেইন্ন্যা কালে ফুটবল খেলেছি: আজ সকালে ফুটবল খেলেছি
- আইজ ভাইরে দেখলাম: আজকে ভাইকে দেখলাম
- আইজ মুই ছাতি আনতে ভুইল্লা গেছি: আজকে আমি ছাতা আনতে ভুলে গেছি
- আইজ মুই হুগনা , হেইয়ার লইজ্ঞা মানু মোরে লইয়া উলডা পালডা সন্দেহ করে: আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে
- আইজ মোর জন্মদিন: আজকে আমার জন্মদিন
- আইজ মোর জন্মদিন: আজকে আম্র জন্মদিন
- আইজ মোর মনডা ভালোনা: আজকে আমার মন ভালো নেই
- আইজ রাইতে বাপ হুট কইররা অসুস্থ হইয়া পড়ছে খবর হুইননা হাসপাতালে আইলাম: আজ রাতে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে হাসপাতালে এলাম
- আইজ সারাদিন বইষ্যা হইছে: আজকে সারাদিন বৃষ্টি হয়েছে
- আইজ সিঙ্গেল দেইখ্যা কারো লইজ্ঞা হাত কাটতে পারি না: আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না
- আইজ সিঙ্গেল দেইখ্যা ঘোরতে যাইতে পারি না: আজ সিঙ্গেল বলে ঘুরতে যেতে পারি না
- আইজকাইল কি যে করতেয়াছে পোলাডা: আজকাল কী যে করছে ছেলেটা
- আইজকাল ছোডোরাও পাত্তা দেতেয়াছে না।: আজকাল ছোটরাও পাত্তা দিচ্ছে না
- আইজকাল পড়াশুনার চাপ একছের: আজকাল পড়াশোনার চাপ অনেক বেশি
- আইজগো: আজকে
- আইজগো আবহাওয়াডা ম্যালা সুন্দর: আজকের আবহাওয়টা অনেক সুন্দর
- আইজগো ইংল্যান্ড বিশ্বকাপ কিরকেট খ্যালায় জিততা গ্যাছে: আজকে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট খেলায় জিতে গেছে
- আইজগো ইস্কুলে তোমাগো কি কি পড়াইছে?: আজকে স্কুলে তোমাদের কি কি পড়িয়েছে?
- আইজগো এই দিনে বাংলাদেশরে বেমালা মনে পরে: আজকের এই দিনে বাংলাদেশকে খুব মনে পড়ে
- আইজগো কোনো খ্যালা হইবে না: আজ কোনো খেলা হবে না
- আইজগো ছুটির দিন: আজ ছুটির দিন
- আইজগো দেয়ালে পিঠ ঠ্যাকছে: আজকে দেয়ালে পিঠ থেকে গেছে
- আইজগো বাইরে যামু: আজকে বাহিরে যাব
- আইজগো বাইরে যামু না: আজকে বাহিরে যাব না
- আইজগো বেইন্নাহালে মুই আর মোর দোস্তরা ফুটবল খ্যালতে মাডে গ্যাছি: আজ সকালে আমি এবং আমার বন্ধুরা ফুটবল খেলতে মাঠে গিয়েছি
- আইজগো মুই বাইরে যামুই: আজকে আমি বাহিরে যাবোই
- আইজগো মোর খাইতে ভালো লাগতেয়াছে না: আজকে আমার খেতে ভালো লাগছে না
- আইজগো মোর ছোডো বুইন রানছে: আজকে আমার ছোট বোন রান্না করেছে
- আইজগো মোরে কয় মুই বোলে হ্যার যোগ্য না: আজ আমাকে বলে আমি নাকি তার যোগ্য না
- আইজগো রাইতে গায়ে হাত তোলছে: আজকে রাতে গায়ে হাত তুলেছে