বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- অই ব্যাডায় যদি মোর বুইনের কোন ক্ষেতি করে: ঐ লোক যদি আমার বোনের কোনো ক্ষতি করে
- অই ব্যাডার সামনে মুই খাড়াইতে পারমু না: ঐ লোকের সামনে আমি দাঁড়াতে পারবোনা
- অই মাইয়ারে যেমনেই হউক খুইজ্জা বাইর করতে হইবে: ওই মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে
- অইছে: হয়েছে
- অইতে: থেকে
- অইবে: করছি
- অইবে: উপাদান
- অইয়া গেছি: হয়ে গিয়েছি
- অগ্রাহায়ন: অগ্রহায়ণ
- অঙ্ক তোমার ক্যামন লাগে?: গণিত তোমার কেমন লাগে?
- অচেনা লোকের উপহার লই না: অচেনা লোকের উপহার গ্রহণ করি না
- অতদিনে মুই ম্যালা ভালোবাইসসা হালাইছি অরে: ততদিনে আমি অনেক ভালোবেসে ফেলেছি ওকে
- অনেক মানুই সখের লইজ্ঞা কইতর পালে: অনেকেই শখের বশে কবুতর পালন করেন
- অনেকক্ষুন: অনেকক্ষণ
- অনেকদিন আগে এক গেরামে এক টুপি বিক্রেতা আল্লে: অনেকদিন আগে এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন
- অন্য কোনহানে বিয়া কইররা ভালো থাকবা হেইয়া ক্যামনে হয়: অন্য কোথাও বিয়ে করে ভালো থাকবা তা কীভাবে হয়
- অন্য বই পরছেন?: অন্যান্য বই পড়েছেন?
- অন্যদিক আমনের জামাইও মানু হিসাবে ভাল না: অন্যদিকে আপনার স্বামীও লোক হিসেবে ভাল না
- অন্যদিক এত্তো অন্যায় করার পরো মোর বাফে আর ঐ মাতারি বেমালা সুখে আছে: অন্যদিকে এতো অন্যায় করার পরও আমার বাবা আর ঐ মহিলা অনেক সুখে আছেন
- অন্যের দোষ সহজেই খুইজ্জা পাওন যায়: অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়
- অপমান হরে: অপমান করে
- অপেক্ষা করমু: অপেক্ষা করবো
- অপেক্ষা করেন: অপেক্ষা করুন
- অবশ্যই আমনে পেরতেকদিন নামাজ পইররা আল্লাহর ধারে শান্তি দোয়া করতে পারেন: অবশ্যই আপনি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করতে পারেন
- অবস্তা: অবস্থা
- অবাক হিয়া গাল্লাহম: অবাক হয়ে গেছিলাম
- অভাপ: অভাব
- অমনে: আপনি
- অয় ঠিকই কইছে: ও ঠিকই বলেছে
- অয় ঢাকা গোনে গেরামে গ্যাল্লেহ: ও ঢাকা থেকে গ্রামে গিয়েছিল
- অয় বোঝেনা মোর ঠ্যাহা নাই বুঝাইন্নার: ও বোঝে না আমার ঠেকা নাই বুঝানোর
- অয় মোর লগে এরহম করছে মুইও অর লগে এইডা করমু: ও আমার সাথে এটা করছে আমিও ওর সাথে এটা করবো
- অয় মোরে কোন কামে সাহাইয্য করে না: ও আমাকে কোন কাজে সাহায্য করে
- অর আর মোর ইস্কুল ফ্রেন্ডরা ব্যাবাক জানতে: ওর আর আমার স্কুল ফ্রেন্ডরা সব জানত
- অরা আমনেরে ক্যামনে চায়, অগো মতো হওনের চেষ্টা করবেন: ওরা আপনাকে কিভাবে চায়, ওদের মতো হবার চেষ্টা করুন
- অরে ব্যাডা এইয়ার মইধ্যেই দেহি বিজয় মিছিল শুরুহইয়া গ্যাছে: আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে
- অসাধারণ কইরা ল্যাখছেন: অসাধারণ করে লিখেছেন
- অসায়: অসহায়
- অসায় বোধ করতেআছি: অসহায় বোধ করছি
- অসুখে হ্যায় কয়েক বছর ভোগছে: অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন
- অসুদ: ঔষুধ
- অসুস্থ হইয়া: অসুস্থ হয়ে
- অসুস্থ হইয়া পড়ছেলাম: অসুস্থ হয়ে পড়েছিলাম
- অহানে: ওখানে
- অ্যাহা তুই দি কসাই হায়,তোরে ডাক্তার কয় কেডা: তুই ডাক্তার
- আই: আসি
- আই: ষ্টিতে
- আইচ্ছা: আচ্ছা
- আইছি: আসছি
- আইছে: আসছে