বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- এই বিষয়ডা লইয়া আর কথা কইতে চাইতেয়াছি না: এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না
- এই ব্যাপারডা জানাজানি হইলে মাতারির সংসার টেকপে না: এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না
- এই ব্যাপারে কি করতে পারি মুই?: এই বিষয়ে কি করতে পারি আমি?
- এই ভালোবাসা না থাকলে মানের জীবনে সুখের আশা করাডাই ভুল: এই ভালোবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করাটাই ভুল
- এই মন আইজ তোমারে দিলাম: এই মন আজ তোমায় দিলাম
- এই মাইয়া এককালে মোর ভাই আর মায়রে কষ্ট দেতেয়াছে: এই মেয়ে রীতিমতো আমার ভাই আর মাকে কষ্ট দিচ্ছে
- এই মাসে পোলায় হ্যার পরিবার লইয়া ঘোরতে যাওয়ার কথা: এই মাসে ছেলে তার পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা
- এই রহম ত্যাল মোরে দেবা না, বিরক্ত লাগে: এই সব তেল আমাকে দিবা না, বিরক্ত লাগে
- এই লেদা পোলাডা এউক্কা বল দিয়া খেলতেয়াছে: ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই লেদা পোলাডা বল দিয়া খেলতেয়াছে: ছোট ছেলেটি বল দিয়ে খেলছে
- এই ল্যাদা পোলাডা এউক্কা বল দিয়া খেলতেয়াছে: এই ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই শুক্কুরবার হ্যার বিয়া হ্যার পরিবার পছন্দ কইররা থুইছে মাইয়া: এই শুক্রবারে তার বিয়ে তার পরিবারের পছন্দ করে রেখেছে মেয়ে
- এই সময়ে পেরেম ছাড়া মানু খুঁইজ্জা পাওয়াটা অসম্ভব: বর্তমানে প্রেম হীন মানুষ খুঁজে পাওয়াটা কষ্টকর
- এই সিন্দুকের মইধ্যে কি আছে?: এই সিন্দুকের ভেতরে কী আছে?
- এই হেই সোনালী যুগের হেই পুরান গান যে গান হুনলে বুকটা ভইরা যায়: এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
- এইগুলা: এসব
- এইজ্ঞা মোগো বাড়ি: এটা আমাদের বাড়ি
- এইডা অইডা কিননা দেতে চাইলে কয় টাহা নষ্ট করিস না: এইটা ওইটা কিনে দিতে চাইলে বলে টাকা নষ্ট করিস না
- এইডা কি ধরনের পরোশনো?: এটা কি ধরনের প্রশ্ন?
- এইডা কি সঠিক সিদ্ধান্ত হইবে মোগো লইজ্ঞা?: এইটা কি ঠিক সিদ্ধান্ত হবে আমাদের জন্য?
- এইডা জরুলি না হগল সময় হগল কিছু অপর জন করবে: এটা জরুরি না সব সময় সব কিছু অপর জন করবে
- এইডা মোর বাড়ির উডান: এটা আমাদের বাড়ির উঠান
- এইডা হয়তো কেউ বোঝতে পারতেয়াছে না মুই বাদে: এটা হয়তো কেউ বুঝতে পারছে না আমি ছাড়া
- এইডা হুইন্না আব্বায় চেইত্যা ফোন কাইট্টা দেছে: এটা শুনে আব্বু রেগে ফোন কেটে দিছে
- এইডাই হ্যার লগে মোর শ্যাষ কথা: এইটাই আমার সাথে তার শেষ কথা
- এইডারে হ্যার মনে হইছে দোতালা রাস্তা: এটাকে তার মনে হলো দোতলা রাস্তা
- এইতে পুলিশের উপরে চাপ আইবে: এতে পুলিশের উপর চাপ আসবে
- এইদিকে যের লগে বিয়া হয় হ্যায় অশিক্ষিত: এদিকে যার সাথে বিয়ে হয় সে অশিক্ষিত
- এইফির ছুতি তে শ্যলেত ঘর্তে জামু: এইবার ছুটিতে সিলেট ঘুরতে যাব
- এইবার কোরবানি তে লাল গরু কিনমু: এইবার কুরবানিতে লাল গরু কিনবো
- এইবারের ছুটিতে কক্সবাজার যামু: এবারের ছুটিতে কক্সবাজার যাবো
- এইয়া: এ কি
- এইয়া কি খাওন?: কি খাবার এসব?
- এইয়া কেমনে সম্ভব: এ কি করে সম্ভব?
- এইয়া কেমনে সম্ভব: কি করে সম্ভব?
- এইয়া ক্যামনে সম্ভব: এ কী করে সম্ভব
- এইয়া দ্যাইখাও হগলডি না দ্যাহার ভান করে: এইগুলো দেখেও সবাই না দেখার ভান করে
- এইয়া না যে মুই দ্যাখতে অসুন্দর: এমন না যে আমি দেখতে অসুন্দর
- এইয়া লইয়া মুই সমেস্যা করি নাই: এসব নিয়ে আমি সমস্যা করি নি
- এইয়ার মইধ্যে অনেক কালে ভালো হইয়া যাইতে আবার খারাপ হইয়া যাইতে: এর মধ্যে অনেক সময় ভালো হয়ে যেত আবার খারাপ হয়ে যেত
- এইয়ার মইধ্যে চাকরির পড়ালেহায় ম্যালা ক্ষেতি হইয়া যায়: এর মাঝখানে চাকরির পড়াশোনায় বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়
- এইরহম: এইভাবে
- এইরহম: এরকম
- এইরহম করতেয়াছে: এমন করতেছে
- এইরহম করতেয়াছে কির লইগ্গা বইয়া বইয়া?: এমন করতেছে কেন বসে বসে?
- এইরহম করতেয়াছে কির লইজ্ঞা বইয়া বইয়া?: এমন করতেসে কেন বসে বসে?
- এইরহম মুগ্ধতায় বিভোর থাকতে চাই মুই হারাজীবন: এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন
- এইরাম চলে যাবে সময় তয় থাকবে এইসব কিছু গান: এভাবে চলে যাবে সময় কিন্তু থেকে যাবে এসব কিছু গান
- এইসব: গায়ে
- এইসব গান গেদাকাল গোনে হুইননা বড় হইছি: এসব গান ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি