‘এউক্কা মা মাইয়ার সংসারে এইরহম অশান্তি করতে পারে?’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: একজন মাইয়াফোয়ার সংসারত এইল্লে অসান্তি অইত্তারে না?
- নোয়াখালী: এককান মা মাইয়ার সংসারে এইভাবেই কি অশান্তি কইরতে হারে!
- সিলেট: এখজন মা ফুড়ির সংসারো কিতা অলান অশান্তি খরতো ফারে নি
- ময়মনসিংহ: একজন মা মাইয়ার সংসারে এমনেই কি অশান্তি করতে পারে
‘একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত