‘সময় লাগছে তয় মুই জা হ্যার ধারেগোনে চাই হেইডা কিন্তু ঠিক বাইর কইররা আনছি’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
সময় লেগেছে কিন্তু আমি যা তার থেকে চাই সেটা কিন্তু ঠিক বের করে এনেছি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: সময় লাইজ্ঞে যিন আই তাত্তুন সাইয়ি ঠিক বাইর গরি ফেইল্লি
- নোয়াখালী: সময় লাইগছে কিন্তু আই যেইডা হেতার তুন চাই হেইডা কিন্তু ঠিক ই বার করি আইনছি
- সিলেট: সময় লাগছে কিনতু আমি যা তান থাকি চাইছি হখটা কিন্তু ঠিক বার খরি আনছি
- ময়মনসিংহ: সময় লাগসে কিন্তু আমি যা হের থাইক্কা চাই সেইটা কিন্তু ঠিক বের করে আনসি
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত