‘সময় লাইগছে কিন্তু আই যেইডা হেতার তুন চাই হেইডা কিন্তু ঠিক ই বার করি আইনছি’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
সময় লেগেছে কিন্তু আমি যা তার থেকে চাই সেটা কিন্তু ঠিক বের করে এনেছি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: সময় লাইজ্ঞে যিন আই তাত্তুন সাইয়ি ঠিক বাইর গরি ফেইল্লি
- সিলেট: সময় লাগছে কিনতু আমি যা তান থাকি চাইছি হখটা কিন্তু ঠিক বার খরি আনছি
- বরিশাল: সময় লাগছে তয় মুই জা হ্যার ধারেগোনে চাই হেইডা কিন্তু ঠিক বাইর কইররা আনছি
- ময়মনসিংহ: সময় লাগসে কিন্তু আমি যা হের থাইক্কা চাই সেইটা কিন্তু ঠিক বের করে আনসি
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত