‘পোলা আর মাইয়া দোস্তো হইতে পারে, তয় হ্যারা ঠিকই একজন আর একজনের পেরেমে পড়বে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফোয়া আর মাইফোয়া বন্দু অইত ফারে কিন্তু ইতারা এক সময় অবশ্যই একজন আরেকজন অর ফ্রেমঅত ফরিবো
- নোয়াখালী: হোলা আর মাইয়া বন্দু অইতো হারে কিন্ত তারা অবশ্যই হেমে হড়ে
- সিলেট: ফুয়া আর ফুড়ি বন্দু অইতে পারইন, কিন্তু তারা ঠিকউ এখজন আরোখ জনর পেরেমো ফরবা
- ময়মনসিংহ: ছেড়া আর ছেড়ি বন্ধু হইতে ফারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত