‘ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফোয়া আর মাইফোয়া বন্দু অইত ফারে কিন্তু ইতারা এক সময় অবশ্যই একজন আরেকজন অর ফ্রেমঅত ফরিবো
- নোয়াখালী: হোলা আর মাইয়া বন্দু অইতো হারে কিন্ত তারা অবশ্যই হেমে হড়ে
- সিলেট: ফুয়া আর ফুড়ি বন্দু অইতে পারইন, কিন্তু তারা ঠিকউ এখজন আরোখ জনর পেরেমো ফরবা
- বরিশাল: পোলা আর মাইয়া দোস্তো হইতে পারে, তয় হ্যারা ঠিকই একজন আর একজনের পেরেমে পড়বে
- ময়মনসিংহ: ছেড়া আর ছেড়ি বন্ধু হইতে ফারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে