‘মুই জিন্দেগিত ইকান ভাবছিও না যে আমার ফুড়ি তাইর মার আদর ভালোবাসা ছাড়া বড় অইবো বাসার কামর মানুষর টাইন’
Sylheti sentence
Meaning in standard Bengali
আমি কোনদিন চিন্তাও করিনি আমার মেয়ে তার মার আদর ভালোবাসা ছাড়া বড় হবে বাসার কাজের মানুষের কাছে
The same in other regions
- Chattogram: আঁই হনোদিনও চিন্তা ন গরি আঁর মাইয়্যা তার মার আদর বালবাসা চারা ডঅর অইব হাজর মানুষর হাচে
- Noakhali: আই কোন দিন চিন্তা করি হারি নো আর মাইয়াগা হেইগার মা রে ছাড়া বড় হইবো আদর ভালোবাসা ছাড়া কাজের লোকের লগে
- Barishal: মুই কোনোদিন ভাবিও নাই মোর মাইয়া হ্যার মার আদর ভালোবাসা থুইয়া বড় হইবে বাড়ির কামের মানুর ধারে।
- Mymensingh: আমি কোনদিন চিন্তাও করি নাই আমার মাইয়া তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হইব বাসার কামের মানুষের কাছে
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited