‘আমি কোনদিন চিন্তাও করিনি আমার মেয়ে তার মার আদর ভালোবাসা ছাড়া বড় হবে বাসার কাজের মানুষের কাছে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: আঁই হনোদিনও চিন্তা ন গরি আঁর মাইয়্যা তার মার আদর বালবাসা চারা ডঅর অইব হাজর মানুষর হাচে
- Noakhali: আই কোন দিন চিন্তা করি হারি নো আর মাইয়াগা হেইগার মা রে ছাড়া বড় হইবো আদর ভালোবাসা ছাড়া কাজের লোকের লগে
- Sylhet: মুই জিন্দেগিত ইকান ভাবছিও না যে আমার ফুড়ি তাইর মার আদর ভালোবাসা ছাড়া বড় অইবো বাসার কামর মানুষর টাইন
- Barishal: মুই কোনোদিন ভাবিও নাই মোর মাইয়া হ্যার মার আদর ভালোবাসা থুইয়া বড় হইবে বাড়ির কামের মানুর ধারে।
- Mymensingh: আমি কোনদিন চিন্তাও করি নাই আমার মাইয়া তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হইব বাসার কামের মানুষের কাছে