‘চোখের সামনে যাদেরকে দেখসেন তাদেরকে কাইলগা যে দেখবেন হেডার কোনো নিচয়টা নাইয়েরর’
Noakhailla sentence
Meaning in standard Bengali
চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই
The same in other regions
- Chattogram: চোকর চাম্মে যারারে দেহন তারারে আগামি হালিয়া দেহিবান কিনা তারও হনো নিচ্চয়তা নেই
- Sylhet: চউকর সামনে যারারে দেখিয়ার তারারে আগামী কালকে সখালে আর দেখতাম পারমু কিনা এর কুনো নিশ্চয়তা নাই
- Barishal: চোখের সামনে যাগো দেখছেন হ্যাগো কাইলগো বেইননাকালে আর দ্যাখতে পাইবেন নিহি হ্যার কোনো ঠিক নাই
- Mymensingh: চোক্ষের সামনে যারারে দেখছেন তারারে কালকে সকালে আর দেখতে ফাইবেন কিনা তার কোনও নিশ্চয়তা নাই
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited