How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- তেতুল খাইলে রক্ত পানি হয়া যায়: তেতুল খেলে রক্ত পানি হয়ে যায়
- তেতুল নিয়া শুধুমাত্র আমরার দেশে না সারা উপমহাদেশেই প্রচুর ভুল ধারনা আসে: তেতুল নিয়ে শুধুমাত্র আমাদের দেশে নয় সারা উপমহাদেশেই প্রচুর ভুল ধারনা আছে
- তেতুলের কচি পাতা সিদ্ধ কইরা পানি সেবন করলে সর্দি-কাশি ভালা হয়: তেতুলের কচি পাতা সিদ্ধ করে পানি সেবন করলে সর্দি-কাশি ভাল হয়
- তো আমি কিতা করবাম?: তো আমি কী করব?
- তোমরা কিতা গল্পের বই পড়তে পসন্দ কর?: তোমরা কি গল্পের বই পড়তে পছন্দ কর?
- তোমরা ভালা আস জাইন্না খুশি হইলাম: তোমরা ভালো আছ জেনে খুশি হলাম
- তোমরার কারো বিশ্বাস হইত না: তোমাদের কারো বিশ্বাস হবে না
- তোমরার গ্রামের বাড়ি কুনহানে?: তোমাদের গ্রামের বাড়ি কোথায়?
- তোমরার পরীক্ষা কবে ?: তোমাদের পরীক্ষা কবে ?
- তোমরার প্রিয় লেখক কেডা ?: তোমাদের প্রিয় লেখক কে ?
- তোমরার বাসা কই?: তোমাদের বাসা কোথায়?
- তোমরার বেজ্ঞের দুয়া চাই: তোমাদের সকলের দোয়া চাই
- তোমরার লাইজ্ঞা কিসু করতাম তো ফারলামই না উলডা পরিবাররে শেষ করলাম: তোমাদের জন্য কিছু করতে তো পারলামই না উল্টো পরিবারকে শেষ করলাম
- তোমাকে মেলা মনে পরতাসে দিমু তোমারে লাল গোলাপ: তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ
- তোমাদের কথা হুইন্না হাসছি: তোমাদের কথা শুনে হাসছি
- তোমায় লইয়া হারায়া যায়াম আকাশের নীলে: তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে
- তোমার আব্বা কিতা করেন?: তোমার বাবা কি করেন?
- তোমার এক ফোটা হাসি দেহনের লাইজ্ঞা বয়া আসি: তোমার এক ফোটা হাসি দেখার জন্য বসে আছি
- তোমার এত ঘুম আয় কেরে ?: তোমার এত ঘুম আসে কেন ?
- তোমার কথা কওয়ার ধরন মেলা সুন্দর: তোমার কথা বলার ধরন অনেক সুন্দর
- তোমার কথা হুইন্না আমি মেলা অবাক হয়া গেসিলাম: তোমার কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম
- তোমার কথা হুইন্না মেলা ভালা লাগল: তোমার কথা শুনে খুব ভালো লাগলো
- তোমার কাসে আমি একটা পরামর্শ চাই: তোমার কাছে আমি একটি পরামর্শ চাই
- তোমার কিতা খাওনের লাইজ্ঞা সময় আসে?: তোমার কি খাওয়ার জন্য সময় আছে?
- তোমার কিতা গরম লাগতাসে?: তোমার কি গরম লাগছে ?
- তোমার কিতা নীল আকাশ দেখতে ভালা লাগে ?: তোমার কি নীল আকাশ দেখতে ভালো লাগে ?
- তোমার কিতা মন খারাপ?: তোমার কি মন খারাপ ?
- তোমার কিতা মাথা ব্যাথা করতাসে ?: তোমার কি মাথা ব্যাথা করছে ?
- তোমার কিতা লোক দেহানো শেষ?: তোমার কি লোক দেখানো শেষ?
- তোমার কোন কথাতেই কোনও নিশ্চয়তা নাই: তোমার কোন কথাতেই কোনও নিশ্চয়তা নেই
- তোমার খাওয়ন লাগব না: তোমার খাওয়া লাগবে না
- তোমার গানের গলা মেলা ভালা: তোমার গানের গলা অনেক ভালো
- তোমার চুল পরার এই সমস্যা নিয়া ডাক্তারের কাসে যাইতে হইব: তোমার চুল পরার এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে
- তোমার চোখ থাহে অন্য মাইয়ারার দিকে: তোমার চোখ থাকে অন্য মেয়েদের দিকে
- তোমার চোখ দুইডা মেলা সুন্দর: তোমার চোখ দুটো অনেক সুন্দর
- তোমার ছেড়া অনেক দুষ্ট: তোমার ছেলে অনেক দুষ্টু
- তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত আসিল: তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত ছিল
- তোমার দিকে তাকায়া আসি: তোমার দিকে তাকিয়ে আছি
- তোমার নাম কিতা?: তোমার নাম কি?
- তোমার পড়ালেহা করতে ভালালাগেনা?: তোমার পড়ালেখা করতে ভাল লাগে না?
- তোমার পড়ালেহা করতে হইব: তোমাকে পড়ালেখা করতে হবে
- তোমার পড়াশুনা কইরা কিতা হইব যদি তুমি যারে ভালবাসো তারেই না পাও: তোমার পড়াশোনা করে কি হবে যদি তুমি যাকে ভালোবাসো তাকেই না পাও
- তোমার পরিবার আমার আব্বার সাথে কথা কইতে চায়: তোমার পরিবার আমার বাবার সাথে কথা বলতে চায়
- তোমার পরিবারে কি আমায় মাইন্না নিব?: তোমার পরিবারে কি আমায় মেনে নিবে?
- তোমার পরিবারে কে কে আসে?: তোমার পরিবারে কে কে আছে?
- তোমার পসন্দের বেশ কয়েকটা বই কিনসি: তোমার পছন্দের বেশ কয়েকটি বই কিনেছি
- তোমার পাশে থাকলে আমি কল্পনার চেয়েও বেশি সুখী থাহি: তোমার পাশে থাকলে আমি কল্পনার চেয়েও বেশি সুখী থাকি
- তোমার প্রিয় গান কোনডা ?: তোমার প্রিয় গান কোনটি ?
- তোমার প্রিয় গায়ক কেডা?: তোমার প্রিয় গায়ক কে?
- তোমার প্রিয় বিষয় কিতা?: তোমার প্রিয় বিষয় কি?