How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- কিন্তু এইডা কোনদিনও সম্ভব না: কিন্তু এইটা কোনদিনও সম্ভব না
- কিন্তু কিসু মানুষ মেলা ভালা: কিন্তু কিছু মানুষ অনেক ভালো
- কিন্তু কিসুদিন পরেই তারার মধ্যে ঝামেলা শুরু হয়: কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়
- কিন্তু ছেড়া হঠাৎ কইরা ছেড়িরে না জানায়া দেশের বাইরে চইলা যায়: কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়
- কিন্তু ছেলেটা অনেক ভালা মানুষ কোনো নেশা নাই: কিন্তু ছেলেটা অনেক ভালো মানুষ কোনো নেশা নাই
- কিন্তু তুমি এহন এতোই ভালা আসো যে আমি হেইডা মানতে পারতাসি না: কিন্তু তুমি এখন এতোই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না
- কিন্তু পোলা বাংলাদেশে আওনের পর ওই মাইয়াডার লগে যোগাযোগ বন্ধ কইরা দেয়: কিন্তু ছেলে বাংলাদেশে আসার পর ওই মেয়েটি সাথে যোগাযোগ বন্ধ করে দেয়
- কিন্তু বাঁচান যায় নাই: কিন্তু বাঁচানো যায়নি
- কিন্তু মাইয়ার পরিবার রাজিনা: কিন্তু মেয়ের পরিবার রাজিনা
- কিন্তু সৌন্দর্যই বেগকিনু না: কিন্তু সৌন্দর্যই সবকিছু না
- কিন্তু হে হের মন মতোই: কিন্তু সে তার মন মতোই
- কিন্তু হেয় কইসে যা কওনের ডিভোর্স লেটারে কইব: কিন্তু সে বলেছে যা বলার ডিভোর্স লেটারে বলবে।
- কিন্তু হেয় ভালা হয়না: কিন্তু সে ভালো হয়না
- কিভাবে এতো জোস মেকআপ কর: কিভাবে এতো জোস মেকআপ করো
- কিল্লেগা এত টেহা ধার কইরা ডাক্তারি পড়তে হইব: কেন এত টাকা ধার করে ডাক্তারি পড়তে হবে
- কিল্লেগা তা কি জানতাম পারি?: কেন তা কি জানতে পারি?
- কিল্লেগা তুমি সাগর পসন্দ করো?: কেন তুমি সাগর পছন্দ করো?
- কিসু কইলে হেয় ওইডা অন্যভাবে নিয়া চিল্লাচিল্লি করে: কিছু বললে উনি সেইটা অন্যভাবে নিয়ে চিল্লাচিল্লি করেন
- কিসু কিন্না দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়া যাইতে চাইলে হেয় হেইডা ভালোভাবে লন না: কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না
- কিসু কিসু বিষয়ের কোন সমাধান থাহে না: কিছু কিছু বিষয়ের কোন সমাধান থাকে না
- কিসু দিন বাদে পারুল নিজেই জানাইল, বইটা পাওয়ন গেসে: কিছু দিন পরে পারুল নিজেই জানাল, বইটা পাওয়া গেছে
- কিসু দিন হেয় ভালা থাহে: কিছু দিন সে ভালো থাকে
- কিসু পাইতে হইলে কিসু ছাড়তে হইব: কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে
- কিসু মানুষ মেলা স্বার্থপর হয়: কিছু মানুষ অনেক স্বার্থপর হয়
- কী করসে, তা তো জানি না: কী করছে, তা তো জানি না
- কেউ আফনের জীবনে সুখ আইন্না দিব ভাইব্বা কারো সাথে প্রেমে জড়াইয়েন না: কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না
- কেউ আমার মারে কয়া দিও আমি বিয়া করবাম: কেউ আমার মাকে বলে দিও আমি বিয়ে করবো
- কেউ আর ভয় পাইতাসে না: কেউ আর ভয় পাচ্ছে না
- কেউ তারে ভালবাসতো নাহ: কেউ তাকে ভালোবাসতো নাহ
- কেক এর উপরে লেহা আসিল শুভ জন্মদিন আমার বউ: কেক এর উপর লেখা ছিল শুভ জন্মদিন আমার বউ
- কেডা নিসে ?: কে নিয়েছে ?
- কেন আজকে রাইতে খাইতা না?: কেন আজকে রাতে খাবা না?
- কেন জানি লাগে বেলা বাদে তুমি ঘরে ফিরবা: কেনো জানি মনে হয় বেলা শেষে তুমি ঘরে ফিরবে
- কেন ভালোবাস না আমায় ?: কেন ভালোবাসো না আমায় ?
- কেমত আছো?: কেমন আছো ?
- কেরে পলাশের কথায় বিরক্ত হইসিল?: কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল
- কেরোসিন তেলের দাম কমনের কারনে অক্টোবরে চাহিদা কিছুডা বাড়সিল: কেরোসিন তেলের দাম কমার ফলে অক্টোবরে চাহিদা কিছুটা বেড়েছিল
- কেরোসিন তেলের দিন দিন দাম বাড়তাসে: কেরোসিন তেলের দিন দিন দাম বাড়ছে
- কোথাও যাওনের রাস্তা: কোথাও যাওয়ার রাস্তা
- কোন উপায় পাইনা কি করবাম: কোন উপায় পাইনা কি করব
- কোন এক রাইতে তুমি আর আমি পাশাপাশি বয়া চাঁদ দেখবাম: কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে সূর্য দেখবো
- কোন কথা খারাপ লাগলে দয়া কইরা মাফ করবেন: কোন কথা খারাপ লাগলে দয়া করে মাফ করবেন
- কোন বিষয় নিয়া আমার রাগ থাকলে আমি কিসু কইলেও হেয় চুপ কইরা থাইক্কা আমারে বুঝায়: কোন বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায়
- কোন ব্যাপারে নিশ্চিত না হয়া কাউরে দোষ দেওয়ন ঠিক না: কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়
- কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উইঠঠা গেলে অভিনয় কইরা বেশি দিন অইহানে থাকন যায় না: কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উঠে গেলে অভিনয় করে বেশি দিন সেখানে থাকা যায় না
- কোনমতেই ওয়াসা পানি দিতাসে না: কোনোভাবেই ওয়াসা পানি দিচ্ছে না
- কোনো আত্মীয় আমার বাসায় আইলে তারার লগেও সম্পর্ক নষ্ট করতো: কোনো আত্মীয় আমার বাসায় এলে তাদের সাথেও সম্পর্ক নষ্ট করতো
- কোনো এক ভাবে আমরার কথা শুরু হয়: কোনো এক ভাবে আমাদের কথা শুরু হয়
- কোরবানি ঈদ হইল ইসলামিক ধর্মের একটা প্রধান উৎসব: কোরবানি ঈদ হলো ইসলামিক ধর্মের একটি প্রধান উৎসব
- ক্লাস নাইনে আমরার প্রথম কথা হয় ফেসবুকে: ক্লাস নাইনে আমাদের প্রথম কথা হয় ফেসবুকে