‘কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উইঠঠা গেলে অভিনয় কইরা বেশি দিন অইহানে থাকন যায় না’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উঠে গেলে অভিনয় করে বেশি দিন সেখানে থাকা যায় না
The same in other regions
- Chattogram: হোন মানুষের ফ্রতি এব্বার বিশ্বাস উডি গেলে গয় অবিনয় গরি বেশি তাকা নো যায়
- Noakhali: কোন মাইনষের প্রতি একবার বিশ্বাস উডি গেলে অভিনয় করি বেশিদিন হিয়ানে থান যায় না
- Sylhet: কোন মাইনষের উফ্রে একবার বিশ্বাস উঠি গেলে ওনো নাটক করিয়া আর বেশি দিন থাকা যায় না
- Barishal: কোন মাইনষের উপরেগোনে একবার বিশ্বাস উইঠঠা গ্যালে অভিনয় কইররা ম্যালা দিন হেইহানে থাহা যায় না
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited