‘খাওয়নের অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়া গিয়া থাকে তাইলে ঢাকনা সরায়া একটা তোয়ালে দিয়া ঢাইক্কা রাহেন’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়ে গিয়ে থাকে তবে ঢাকনা সরিয়ে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন
The same in other regions
- Chattogram: খাওয়ার বহুত আগোত যদি ভাত রান্না শেষ ওয় গি তাহে তইলে ডাকনা ইবা সরাইয়েরে এইজ্ঞো তোয়ালে দি ডাকি রাকো
- Noakhali: খাইবার অনেক আগেই যদি ভাত রান্দা অই যায় তই ডাকনা হরাই এগগা তোয়াইল্লা দি ঢাকি রাক
- Sylhet: খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্দা শেষ হয়ে অইয়া গিয়া থাকে তবে ডাকনা সরাইয়া একটা তোয়ালে দিয়া ডাইকা রাখোইন
- Barishal: খাওয়ার ম্যালা আগে দিয়াই যদি ভাত রান্ধা শ্যাষ হইয়া যাইয়া থাহে হ্যালে হরা সরাইয়া এউক্কা গামছা দিয়া ঢাইকা রাহেন
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited