‘শেষ বয়সে আইসা হেয় এহন এমন একটা জঘন্য কাম করল’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
শেষ বয়সে এসে সে এখন এমন একটা জঘন্য কাজ করলো
The same in other regions
- Chattogram: শেষ বয়সত আইয়েরে অতে এহন এন এইজ্ঞো জঘন্য হাম গইজ্জে
- Noakhali: শেষ বয়সে আই হেতে অন এমন এককান জঘন্য কাম কইরলো
- Sylhet: শেষ বয়সও আইয়া হে ওখন ওলা একটা বাদ কাজ করলো
- Barishal: শ্যাষ বয়সেরকালে আইয়া হ্যায় এরহম এউক্কা জঘইন্য কাম করছে
See ‘শেষ বয়সে এসে সে এখন এমন একটা জঘন্য কাজ করলো’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited