‘আমি যে বাবা আমি আমার কন্যার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: আঁই ত বাফ আঁই আঁর মাইয়্যার মুকর ইক্কা চায় বউত কিচু বুজিত ফারি
- Noakhali: আই যে বাপ আমি তার কন্যার মুখে দিকে তাকাই থাই অনেক কিছু বুঝতাম পারি
- Sylhet: মুই তো বাফ , মুই মোর ফুড়ির মুকর দিকে চাইয়া বহুত্তা বুজতাম ফারি
- Barishal: মুই যে বাপ মোর মাইয়ার মুখের দিকে চাইয়া বেমালা কিছু বোঝতে পারি
- Mymensingh: আমি যে বাবা আমি আমার মাইয়ার মুহের দিকে তাকাইয়া অনেক কিছু বুঝতে পারি