‘আমি যে বাবা আমি আমার কন্যার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই ত বাফ আঁই আঁর মাইয়্যার মুকর ইক্কা চায় বউত কিচু বুজিত ফারি
- নোয়াখালী: আই যে বাপ আমি তার কন্যার মুখে দিকে তাকাই থাই অনেক কিছু বুঝতাম পারি
- সিলেট: মুই তো বাফ , মুই মোর ফুড়ির মুকর দিকে চাইয়া বহুত্তা বুজতাম ফারি
- বরিশাল: মুই যে বাপ মোর মাইয়ার মুখের দিকে চাইয়া বেমালা কিছু বোঝতে পারি
- ময়মনসিংহ: আমি যে বাবা আমি আমার মাইয়ার মুহের দিকে তাকাইয়া অনেক কিছু বুঝতে পারি