‘সকল বাধা পেরিয়ে জীবনে সফল হতে হবে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বেজ্ঞিন বাঁদা ফারঅই যিবনত সফল অওয়া ফরিব
- Noakhali: বেক বাধা হিছে হালাই জিবনে সফল অইতে অইব
- Sylhet: হক্কল বাঁধা ফারোইয়া জীবনে সফল ওয়া লাগবো
- Barishal: হগল বাধা পার কইররা জীবনে সফল হইতে হইবে
- Mymensingh: সকল বাধা পার হয়া জীবনে সফল হইতে হইব