‘বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বিয়ার ফর মোটা অইব এন সফ্ন লই বাচি আচে আযারো লেডা মাইফোয়া
- Noakhali: বিয়ার হর মোডা অইব এই স্বপ্ন লই বাচি রাইছে হাজারো চিঅন মাইয়া..
- Sylhet: হেঙ্গার বাদে মুটা অইবা অলা সফনো লইয়া বাঁচিয়া আছইন হাজার হাজার রাগ ফুড়িন
- Barishal: বিয়ার পর মোডা হইবে এমন স্বপ্ন লইয়া বাইচ্চা রইছে হাজারো হুগনা মাইয়া
- Mymensingh: বিয়ার পর মোডা হইব এমন স্বপ্ন নিয়া বাইচ্চা আসে হাজারো পাতলা মাইয়া