‘যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: যেত্তে হনো ফুরুষ হনো নারিরে বালবাসে এত্তে ইতে ইবার লাই বেজ্ঞিন গরিত ফারে
- Noakhali: যেসময় কোনো বেডা কোনো বেডি রে ভালা বাসে হেত হেতির লাই বেগিন করতে হারে
- Sylhet: যেসময় কুনো বেটা কুনো বেটিরে ভালাপায় হেসময় তাইর লাগি হখলতা খরতো পারে
- Barishal: যহন কোনো ব্যাডা কোনো বেডিরে ভালবাসে, তহন হ্যায় হ্যার লইজ্ঞা বেবাক কিছু করতে পারে
- Mymensingh: যখন কোন বেডা কোন বেডিরে ভালবাসে,তহন হেয় তার জন্য সব কিসুই করতে পারে