‘যৌবন আসার আগেই তাকে ভালো বেসেছিলাম, আবার যৌবন শেষ হবার পরেও তাকেই ভালো বাসবো’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: যৌবন আইবর আগে তারে বলবাইসসিলাম আবার যৌবন শেষ অইবর ফরও তারেই বালবাইসসম
- Noakhali: যৌবনে আসার আগেই তাকে বালা বাসছিলাম,আবার যৌবনে শেষ হবার পরেও তাকেই ভালো বাসবো
- Sylhet: যৌবন আওয়ার আগেউ তারে ভালাপাইছলাম, আরখবার যৌবন হেষ অওয়ার বাদেও তারেউ ভালাপাইমু
- Barishal: যৌবন আওয়ার আগেই হ্যারে ভালো বাসছিলাম আবার যৌবন ফুরাইয়া যাওয়ার পরেও হ্যারেই ভালবাসমু
- Mymensingh: যৌবন আওনের আগেই তারে ভালো বাইসা ফালাইছিলাম, আবার যৌবন শেষ হওনের ফরেও তারেই ভালো বাসমু