‘প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি যাই হোক, বিয়ে করার আরেকটা দিন এগিয়েছে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ফত্তিন গুম যাইবর আগে চিন্তা গরি, যাইওক বিয়া গরিবার আরেক্কান দিন আগাইয়্যে
- Noakhali: ইইত্তিদিন ঘুমাইবার আগে মনে মনে ভাবি যাই হোক বিয়া কইরবার আরুগ্গা দিন আগাই আইছে
- Sylhet: ফত্তেকদিন ঘুমাই যাওয়ার আগে ভাবি যাই অউক বিয়া খরার আরোখটা দিন আওগাইছে
- Barishal: পেরতেক দিন ঘুমাইয়া পড়ার আগে ভাবি যাই হউক বিয়া করার আর এউক্কা দিন আগাই আইছে
- Mymensingh: প্রতিদিন ঘুমায়া পড়ার আগে ভাবি যাই হোক, বিয়া করার আরেকটা দিন আগাইয়া গেসে