‘একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এব্বার দইরলে আত ন চারিবা হনো সময় লেডা মাইফোয়া ওক্কলেরে দেইলে মনো অয় বিটামিন অর বতল কিনি দি
- Noakhali: একবার ধইল্লে আত ছাইডদোনো কোনসুমে রোগা হাতলা মাইয়া গুন দেইকলে মনে কয় এগগা ভিটামিন এর বতল কিনি দি
- Sylhet: এখবার ধরিলাইলে হাত ছাড়তা না কুনোসময় বেমারি হুকনা ফুড়িন্তরে দেকিয়া মনে কয় ভিটামিনর বুতল কিনিয়া দিলাই
- Barishal: এউক্কা বার ধরলে হাত ছাড়বেননা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইখা মনে হয় ভিটামিনের বোতল কিন্যা দেই
- Mymensingh: একবার ধরলে হাত ছাড়বেনা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইক্ষা মনে হয় ভিটামিনের বোতল কিন্না দেই