‘আমার ছোটো ভাই দুই মাস পর বিদেশে পড়ালেখা করতে যাবে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: আঁর চোড ভাই দুইমাস ফর বিদেশত ফরালেহা গইরতো যাইবো
- Noakhali: আর ছোডো ভাই দুই মাস হরে বিদ্যেসে হড়ালেয়া কইরতো যাইবো
- Sylhet: আমার ছোট ভাউ দুই মাস বাদে বিদেশ পড়ার লাগি যাইরো গি
- Barishal: মোর ছোডো ভাই দুই মাস পর বিদেশ পরালেহা করতে যাইবে
- Mymensingh: আমার ছোডো ভাই দুই মাস বাদে বিদেশে পড়ালেহা করতে যাইব