‘ছেলেটি তাঁর গ্রামের ছোটো একটি বিদ্যালয় থেকে পড়ালেখা করে এসএসসি পাশ করেছে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ফোয়াইবা তার গেরামর গুরা এক্কান বিদ্যালয় অত্তুন ফরালেহা গরি এসএসসি ফাশ গইরগে
- Noakhali: হোলাগা হেতাগো গ্রামের ছোট্ট এককান স্কুলতুন হড়ালেয়া করি এসএসসি হাস কইচ্ছে
- Sylhet: ফুয়াাটায় তার গাউর ছুটো এখটা ইস্কুল থাকি পড়িয়া এসএসসি পাশ খরছে
- Barishal: পোলাডা হ্যার গেরামের ছোডো এউক্কা ইসকুল হইতে পড়াল্যাহা কইররা মেটটিক পাশ করছে
- Mymensingh: ছেড়াটা হের গ্রামের ছোট একটা ইস্কুল থাইক্কা পড়ালেহা কইরা এসএসসি পাশ করসে