‘লবণ দিয়ে পেয়ারা খেতে আমার ছোট বোন খুব পছন্দ করে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: লবণ দিয়েরে ফেয়ারা হাইতে আর ভইন ছোড ইবার বহুত ফসন্দ গরে
- Noakhali: লবণ দি গম খাইতে আর ছোট ভোইন খুব হসন্দ করে
- Sylhet: নোন দিয়া সফরি খাইতে আমার ছোট বোইন খুব ফছন্দ করইন
- Barishal: নুন দিয়া হবরি খাইতে মোর ছোডো বুইনে বেমালা পছন্দ করে
- Mymensingh: লবণ দিয়া পেয়ারা খাইতে আমার ছোট বইন মেলা পসন্দ করে