‘গত এক মাস আগে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী দেশে চলে আসে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: গত এম্মাস আগে বউঅর ফোয়ারে হইয্যা গরি জামাই দেশ অত আ গেইয়্যুয়
- Noakhali: গত এক মাস আগে জামাই বউর লগে কাইজ্জা করি দেশে চলি আইছে
- Sylhet: গত এখ মাস আগে বউর লগে ঝগড়া লাগিয়া জামাই দেশো আইচ্চে
- Barishal: গ্যাছে এক মাস আগে বউর লগে কাইজ্জা কইরা জামাই দেশে চইল্যা আহে
- Mymensingh: গত এক মাস আগে বউয়ের সাথে ঝগড়া কইরা জামাই দেশে চইল্লা আসে