‘বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বাবা আরার সমস্ত সম্পত্তি বেচিয়েরে গ্রামর বাড়িত চলি আইসসে
- Noakhali: বাবা আন্ডার বেজ্ঞুন সম্পত্তি বেসি আন্ডারে লই গেরামের বারি চলি আইসে
- Sylhet: আব্বুয়ে হক্কলতা বেছিয়া গ্রামোর বাড়িত লইয়া আচ্চুইন
- Barishal: বাপে মোগো হগল সম্পত্তি বেইচ্চা মোগো লইয়া গেরামের বাড়ি চইল্লা আইছে
- Mymensingh: আব্বা আমরার বেগ সম্পত্তি বেইচ্চা আমারারে নিয়া গ্রামের বাড়িত চইলা আইসে