‘আপনি যে মানুষটিকে ভালবাসবেন তাকে যদি না বুঝতে পারেন তাহলে আপনার এই প্রেমের কোনো অর্থ নেই’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: অনে যে মানুষোরে ভালোবাসিবান তারে যদি নো বুঝিত্তারন তাইলে অনে এই ফ্রেমর হোনো মানে নাই
- Noakhali: আন্নে যে মানুষগারে ভালোবাসবেন হিগারে যদি আন্নে না বুঝতেন হারেন তাইলে আন্নের এই প্রেমের কোন অর্থই নাই
- Sylhet: আফনি যে মানুষটাকে ভালাফাইবেন তাকে যদি না বুঝবার ফারইন তাহলে আফনার এই প্রেমের কোনো অর্থ নাই
- Barishal: আমনে যেই মানুডারে ভালোবাসবেন হ্যারে যদি না বোঝতে পারেন হ্যালে আমনের এই প্রেমের কোন অর্থ নাই
- Mymensingh: আফনে যে মানুষটরে ভালবাসবেন তারে যদি না বুঝতে পারেন তাইলে আফনের এই প্রেমের কোনে অর্থ নাই