‘শেষ বার যে মেয়ের জন্য আমায় ছেড়ে গেছিলো শুনছি সে নাকি অনেক সুন্দর’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: শেষ বার যেই মায়া ফোয়ার লাই আরে ছাড়ি দিয়ি ফুইন্নিদে মাইয়াফোয়া ইবা নাকি বহুত সুন্দর
- Noakhali: শেষ বার যে মাইয়ার লাই আরে ছাড়ি গেছিলো হুইনছি হেতি বেলে অনেক সুন্দর
- Sylhet: শেষে যে ফুড়ির লাগি মোরে ছাড়িয়া গেছিল হুনছি তাই বুঝি বাক্কা সুন্দর
- Barishal: শ্যাষ ফির যেই মাইয়ার লইজ্ঞা মোরে হালাইয়া গ্যাল্লেহ হুনছি হ্যায় বলে বেমালা সুন্দার
- Mymensingh: শেষ বার যে মাইয়ার লাইজ্ঞা আমারে ছাইড়া গেসিলো হুনসি হেয় নাকি মেলা সুন্দর