‘খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: খন-দন অর হতা হই লাভ নাই ,হষ্ট ফাবে
- Noakhali: খাওন দাওনের কতা কই লাভ নাই, দুঃখ হাইবা
- Sylhet: খানির দানির মাত মাতিয়া লাভ নাই, কষ্ট ফাইবায়
- Barishal: খাওন দাওনের কথা কইয়া লাভ নাই দুক্ষ পাবা
- Mymensingh: খাওয়া-দাওয়ার কথা কয়া লাভ নাই, দুঃখ পাইবা