‘মেয়ে মামলা চায় না কারণ সে বিবাহিত মামলার বিষয়টা জানাজানি হলে সংসার টিকবে না’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: মাইয়্যা মামলা ন চায় হারন ইবা বিয়াইত্যা ,মামলার বিষয়্যান জানাজানি অইলে সংসার ন টিকিবো
- Noakhali: মাইয়া মামলা চায় না কারন বিয়ার মামলা জানাজানি হইলে সংসার টিকতো নো
- Sylhet: ফুড়ি মামলা চায় না কারণ তাই বিয়াতি মামলার বিষয়টা জানাজানি অইলে সংসার টিকতো নায়
- Barishal: মাইয়াডা মামলা চায়না কারণ হ্যায় বিয়াইত্তা মামলার বিষয়ডা জানলে সংসার টেকবে না
- Mymensingh: ছেড়ি মামলা চায় না কারণ হেয় বিবাহিত মামলার বিষয়ডা জানাজানি হলে সংসার টিকব না