‘এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এইল্লে গরিয়েরে গেঞ্জাম অয় আবার মিল অয় এইল্লে গইত্তে গইত্তে ৫ বছর ফার অই গিয়ে
- Noakhali: এন্নে গেঞ্জাম হয় আবার মিল এরুম কইরতে কইরতে হাছ বছর অইছে অন
- Sylhet: অলান গেঞ্জাম লাগে আবার মিল অয় অলা খরি খরি ৫ বৎসর অই গেছে এখন
- Barishal: এমনে ক্যাচাল হয় ফিররা মিল এইরহম করতে করতে ৫ বছর হইছে এহন
- Mymensingh: এমনে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হইসে এহন