‘বিয়েটা ওই দেশে করতে চেয়েছিল মেয়ে কিন্তু ছেলের ইচ্ছা বাংলাদেশে এসে দুজন বিয়ে করবে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বিয়া ইয়া অই দেশেত গইত্তে চাইলো কিন্তু ফোয়ার ইচ্ছা মতন বাংলাদেশত আইয়েরে দুইজন বিয়া গরিবো।
- Noakhali: বিয়া কান হেই দেশেই কইরতে চাইছিলো মাইয়া কিন্তু হোলার ইচ্ছা বাংলাদেশে আই দুনোগা বিয়া কইরবো
- Sylhet: বিয়াটা হউ দেশে খরতে চাইছিল ফুড়িয়ে কিন্তু ফুয়ার ইচ্ছা বাংলাদেশো আইয়া দুইজনে বিয়া খরবা
- Barishal: বিয়াডা ঐ দ্যাশে করতে চাইছেলা মাইয়া তয় পোলার ইচ্ছা বাংলাদেশে আইয়া দুইজন বিয়া করবে
- Mymensingh: বিয়াডা ওই দেশে করতে চাইসিল মাইয়া কিন্তু পোলার ইচ্ছা বাংলাদেশে আইসা দুইজন বিয়া করব