‘উনাদের মা ছেলের সম্পর্ক খারাপ এর প্রভাব আমার উপর আসে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ইতারার মা ফোয়ার সম্পর্ক হারাপ ইয়েনোর প্রভাব আর উওরত আইয়ে
- Noakhali: হেতাগো মা হোলার সম্পর্ক খারাপ এর হভাব আর উপর আইয়ে
- Sylhet: তারার মা ফুয়ার সম্পর্ক খারাফ আর এর গরম মোর উফরে দিয়া যায়
- Barishal: হ্যাগো মায় পুতের সম্পর্ক খারাপ হেইয়ার পোরভাব মোর উপরে আয়
- Mymensingh: হেরার মা পোলার সম্পর্ক খারাপ এর প্রভাব আমার উপর আয়