‘আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: আরোর বিয়ার ফর তুন নানা ছুডো ছুডো খারনোত ঝগড়া লাগি থাকিতো
- Noakhali: আঙ্গো বিয়ার হর তুনই নানা ছোডখাডো কারনে ঝগড়া লাগি থাইকতো
- Sylhet: আমরার বিয়ার বাদে তাকি ওউ নানা ছোটমুটো ব্যাপার তাকি ঝগড়া লাগি যাইতো
- Barishal: মোগো বিয়ার পরে গোনেই ম্যালা ছোডোখাডো কারনে কাইজ্যা লাইজ্ঞা থাকতে
- Mymensingh: আমরার বিয়ার পর থাইক্কাই নানা ছোটখাটো কারনে ঝগড়া লাইজ্ঞা থাকত