‘আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরোর বিয়ার ফর তুন নানা ছুডো ছুডো খারনোত ঝগড়া লাগি থাকিতো
- নোয়াখালী: আঙ্গো বিয়ার হর তুনই নানা ছোডখাডো কারনে ঝগড়া লাগি থাইকতো
- সিলেট: আমরার বিয়ার বাদে তাকি ওউ নানা ছোটমুটো ব্যাপার তাকি ঝগড়া লাগি যাইতো
- বরিশাল: মোগো বিয়ার পরে গোনেই ম্যালা ছোডোখাডো কারনে কাইজ্যা লাইজ্ঞা থাকতে
- ময়মনসিংহ: আমরার বিয়ার পর থাইক্কাই নানা ছোটখাটো কারনে ঝগড়া লাইজ্ঞা থাকত