How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- অনে এক্কানা ইক্কা আইত্তারিবান না?: আপনি একটু এইদিকে আসতে পারবেন ?
- অনে এক্কেনা হম গাল মারন: আপনি একটু কম চাপাবাজি করেন
- অনে এন গরি হতা হতে ন ফারেন: আপনি এভাবে কথা বলতে পারেন না
- অনে কত্তুন আইশ্যুন যে?: আপনি কোথায় থেকে এসেছেন?
- অনে কি অনর আত দুইতো জানন নে?: আপনি কি আপনার হাত ধুতে জানেন?
- অনে কি অন্যান্য বই ফরন নে: আপনি কী অন্যান্য বই পড়েছেন?
- অনে কি আইযো রাস্তা দেহিত ফারন নে?: আপনি কি এখানে রাস্তা দেখতে পাচ্ছেন?
- অনে কি আঁর ফ্রশ্নর জবাব দিত ফারিবান নে: আপনি কি আমার প্রশ্নের জবাব দিতে পারেন?
- অনে কি আঁরে ওজ্ঞা চবি তুলি দিত ফারিবান নে?: আপনি কি আমাকে একটি ছবি তুলতে পারেন?
- অনে কি আঁরে বালবাসন নে: আপনি কি আমাকে ভালবাসেন?
- অনে কি আরার বাড়ি আইসসিলেন্না: আপনি কি আমাদের বাড়িতে এসেছেন
- অনে কি আরে এক্কান গান গাই ফুনাইত্তারিবান?: আপনি কি আমাকে একটি গান গেয়ে শুনাতে পারবেন ?
- অনে কি ইংরেজিত হতা হইত ফারোন নে?: আপনি কি কথা বলতে পারেন ইংরেজিতে?
- অনে কি এই বইওয়া ফরিত ফার অন?: আপনি কি এই বইটি পড়তে পারেন?
- অনে কি এই বিয়াত রাজি অইয়ন?: আপনি কি এই বিয়েতে রাজি হয়েছেন ?
- অনে কি এক্কান শঅর অত যাইবান নে?: আপনি কি একটি শহরে যাবেন?
- অনে কি এডে তাকিত ফারিবান নে?: আপনি কি এখানে থাকতে পারেন?
- অনে কি ওজ্ঞা বাংলা গান গাইত ফারিবান নে?: আপনি কি একটি বাংলা গান গাইতে পারেন?
- অনে কি ওজ্ঞা বাংলা নাটক দেইত ফার অন?: আপনি কি একটি বাংলা নাটক দেখতে পারেন?
- অনে কি ওজ্ঞা বাংলা বই ফরিত ফার অন?: আপনি কি একটি বাংলা বই পড়তে পারেন?
- অনে কি গান ফুইন্তে পচন্দ গরঅন নে: আপনি কি গান শুনতে পছন্দ করেন?
- অনে কি গান লেকিত ফার অন?: আপনি কি গান লিখতে পারেন?
- অনে কি চন্না আই এডেত্তুন চলি জাই?: আপনি কি চান আমি এখান থেকে চলে যাই ?
- অনে কি জাগা ইয়ান অত গুরিত ফার অন?: আপনি কি এই জায়গায় ঘুরতে পারেন?
- অনে কি জানন্না এডে বহুত মরত ফোয়া কমেন্ট ফরিবেল্লাই আইবদে: আপনি কি জানেন এখানে অনেক ছেলে কমেন্ট পড়তে আসবে
- অনে কি ফরা লেহা গরিত ফারন?: আপনি কি পড়া লিখা করতে পারেন?
- অনে কি ফ্রশ্ন ইবার জবাব দিত ফারিবান নে?: আপনি কি এই প্রশ্নের জবাব দিতে পারবেন?
- অনে কি বইইবা ফইরতো চন নে: আপনি কি এই বইটি পড়তে চান ?
- অনে কি বাংলা কবিতা লেকিত ফার অন: আপনি কি বাংলা কবিতা লিখতে পারেন?
- অনে কি বাংলা চিনেমা চাইতো বালবাসন নে?: আপনি কি বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন?
- অনে কি বাংলা নাটক দেইত ফার অন?: আপনি কি বাংলা নাটক দেখতে পারেন?
- অনে কি বিদেশ যাইতো চন নে: আপনি কি বিদেশে যেতে চান?
- অনে কি লাতিয়া হাইয়োন না?: আপনি কি রাতে খেয়েছেন ?
- অনে কি হনো গান অত নাচিত ফার অন?: আপনি কি কোনো গানে নাচতে পারেন?
- অনে কি হনো বাংলা কবিতা লেকিত ফার অন?: আপনি কি কোনো কবিতা লিখতে পারেন?
- অনে কি হনো বুল গইরগন নে?: আপনি কি কোনো ভুল করেছেন?
- অনে কি হনো বুল বুজিত ফার অন?: আপনি কি কোনো ভুল বুঝতে পারেন?
- অনে কি হামারর ফশু ফচন্দ গরন নে?: আপনি কি খামারের পশু পছন্দ করেন?
- অনে কিখুব হষ্ট গরিয়েরে নিজেরে মেনেজ গইজ্জেন: আপনি খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছেন
- অনে কুব সুন্দর গরি সমস্যাগান সমাদান গইরগন: আপনি খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করেছেন
- অনে কেন আচন: আপনি কেমন আছেন?
- অনে কেন আছন ?: তুমি কেমন আছ?
- অনে কেন আছন?: আপনি কেমন আছেন?
- অনে খুব সুন্দর গরি হতা হন: আপনি খুব সুন্দর করে কথা বলেন
- অনে নিজর ফরিবার লই বয়্যুন: আপনি নিজের পরিবার নিয়ে বসুন
- অনে নিজে অসুখী অইয়েরে কেনে অন্যরে ভালোবাসিয়েরে খুসি গরিবান: আপনি নিজে অসুখী হয়ে কিভাবে অন্যকে ভালোবেসে সুখী করবেন
- অনে নিজে কিছু এক্কা গরন: আপনি নিজে কিছু একটা করেন
- অনে নিজে কিছু গরিবার চেস্টা গরিবান যেন ফরিবারর সাহাইয্য অয়: আপনি নিজে কিছু করার চেষ্টা করেন যেন পরিবারের সাহায্য হয়
- অনে নিযর ফরিবার লই বয়্যুন: আপনি নিজের পরিবার নিয়ে বসুন
- অনে ফরিবার লই বয়্যুন: আপনি পরিবার নিয়ে বসুন