How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- আত্তু্তুন বহুত ভালো লাগেদে অই হালা চখ দুইয়ান: আমার অনেক ভালো লাগে কালো ওই চোখ দুটো তোমার
- আদইজ্জা: প্রিয়
- আদইজ্জা: চোখের আপেল
- আদুনিক সব্যতারে বিজ্ঞান বউত কিচু উফহার দিয়্যে: আধুনিক সভ্যতাকে বিজ্ঞান উপহার দিয়েছে অনেক কিছু
- আনকুর: আঙ্গুর
- আনকুর আঁত্তে মঅব্বত: আঙ্গুর আমার পছন্দ
- আনা: আয়না
- আনুনা: লবণহীন
- আনে কি অন্যান্য বই ফরন নে?: আপনি কি অন্যান্য বই পড়েছেন?
- আন্ধার: অন্ধকার
- আন্যের দুষ সহজত খুজি ফন যায়: অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়
- আফ: সাপ
- আফন: আপন
- আফর "গাঁর": সাপের 'গর্ত'
- আফেল: আপেল
- আফেল আঁত্তে মঅব্বত: আপেল আমার পছন্দ
- আফেল দেহিত: আপেল পছন্দ
- আফেল দেহিত না: আপেল পছন্দ না
- আফেল দেহিত ফারি: আপেল পছন্দ করি
- আফেল দেহিত ফারি না: আপেল পছন্দ করি না
- আফোয়াইদ্দা: অসুস্বাদু
- আবশ্যই আল্লার হাসে নমাজ ফরিয়েরে দোয়া গরিবান শান্তির লাই: অবশ্যই আপনি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করতে পারেন
- আবার দেহা অইব: আবার দেখা হবে
- আবাস: আওয়াজ
- আবেগ ফ্রবন মানুষ বোত বোকা ওয় তাকে: আবেগ প্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে
- আবেগর ভালোবাসা হনিক্কারে দন উছিত নয়: আবেগের ভালোবাসা কাউকে দেওয়া উচিত না
- আব্বা কি গরে?: বাবা কি করেন?
- আব্বু আঁর লাই লাল হঅর কিনি আইন্নে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বু আর লাই আকাশী জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য আকাশী জামা কিনে এনেছে
- আব্বু আর লাই কমলাজামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য কমলাজামা কিনে এনেছে
- আব্বু আর লাই কালো জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য কালো জামা কিনে এনেছে
- আব্বু আর লাই খয়েরি জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য খয়েরি জামা কিনে এনেছে
- আব্বু আর লাই গোলাপি জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য গোলাপি জামা কিনে এনেছে
- আব্বু আর লাই নীল জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য নীল জামা কিনে এনেছে
- আব্বু আর লাই বেগুনি জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য বেগুনি জামা কিনে এনেছে
- আব্বু আর লাই মেরুন জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য মেরুন জামা কিনে এনেছে
- আব্বু আর লাই লাল জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বু আর লাই সবুজ জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য সবুজ জামা কিনে এনেছে
- আব্বু আর লাই সাদা জামা কিনি আইন্ন্যে: আব্বু আমার জন্য সাদা জামা কিনে এনেছে
- আব্বু ইয়ান ফুনিয়েরে রাগি ফোন হাডি দিয়ি: এটা শুনে আব্বু রেগে ফোন কেটে দিছে
- আব্বু কিনি আইন্ন্যে: আব্বু কিনে এনেছে
- আব্বু জামা কিনি আইন্ন্যে: আব্বু জামা কিনে এনেছে
- আব্বু ফুরাদিন বাহিরোত তাকিতো: আব্বু সারাদিন বাহিরে বাহিরে থাকত
- আব্বু বিদেশ তাকে: আব্বু বিদেশ থাকে
- আব্বু মান সম্মানর ভয়ে মামলা ন গরে: আব্বু মান সন্মানের ভয়ে মামলা করেননি
- আব্বু লাল জামা কিনি আইন্ন্যে: আব্বু লাল জামা কিনে এনেছে
- আব্বু হইয়ে গাছ অতিরিক্ত ফানি দিলে মরি যায়: আব্বু বলেছে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ মারা যায়
- আব্বু হইয়ে বিষ্টি অইলেও বেলকনির গাসত ফানি দিবার ফ্রয়জন নাই: আব্বু বলেছে বৃষ্টি হলে বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নাই
- আব্বুর গ্রামত্তুন আইবার সমত বহুত ডর ডর জাম্বুরো কিনি আইন্নে: আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে
- আব্বুর মুকর ইক্কা চাই কেন যানি হালি হালি লাগের: বাবার মুখের দিকে তাকিয়ে কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম