‘অনেরে জদি হয় জিব্বাত ফানি আই যাইবদে এইল্লে এক্কান ফোলর নাম হন তাইলে অনেরার মনত তেতুলর হতা আইবো’
Chittagonian sentence
Meaning in standard Bengali
আপনাকে যদি জিভে পানি এনে দেবে এমন একটি ফলের নাম বলতে বলা হয় তাহলে আপনার মনে তেঁতুলের নাম আসবেই
The same in other regions
- Noakhali: আন্নেরে যদি জিব্বাত হানি আনি দিব এমন এগগা হলের নাম কয় তাইলে আন্নের মনে তেঁতুলের নামই আইব
- Sylhet: আফনারে যদি জিফলাত পানি আনিয়া দিবো ইলা এখান ফলর নাম খওয়ার লাগি কওয়া অয় তে আফনার মনো তেতইর নাম আইবউ
- Barishal: আমনেরে যদি জিবরায় পানি আইন্যা দেবে এরহম এউক্কা ফলের নাম কইতে কওয়া হয় হ্যালে আমনের মনে ট্যাঙ্গার নাম আইবেই
- Mymensingh: আফনেরে যদি জিভে পানি আইন্না দিব এমন একটা ফলের নাম কইতে কওয়ন হয় তাইলে আফনের মনে তেঁতুলের নাম আইবই
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited